১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:২৫ এএম BDST banglanew24
03 Aug 2012   07:58:56 PM   Friday BdST
E-mail this

দুর্নীতির দায়ে মঙ্গোলিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুর্নীতির দায়ে মঙ্গোলিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

ঢাকা: দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মঙ্গোলিয়ার সাবেক প্রেসিডেন্ট নামবার এঙ্খবায়ারকে (৫৪) চার বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের একটি আদালত।

শুক্রবার রাজধানী ওলান বাটরের একটি আদালত এ রায় দেন।

সরকারি সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই সাবেক প্রেসিডেন্টকে গত এপ্রিলে গ্রেফতার করা হয়।  

তিনি অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন এঙ্খবায়ার।

আদালত রায় ঘোষণায় বলেছেন, প্রেসিডেন্ট থাকাকালে এঙ্খবায়ার কিছু টেলিভিশন সরঞ্জাম নিজে নিয়েছিলেন যা একটি মঠের জন্য অনুদান হিসেবে দেওয়ার কথা ছিল। একই সঙ্গে একটি হোটেল ও প্রকাশনা সংস্থাকে বেআইনিভাবে বেসরকারিকরণের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ অভিযোগ প্রথমে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে তিন বছর কমানো হয়েছে। একই সঙ্গে সেই মঠকে ক্ষতিপূরণ দেওয়ার ও তার সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

নামবার এঙ্খবায়ার ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এর পর ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এর পরেরবার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির সাখিয়াগিন এলবেগদোরজের কাছে সামান্য ব্যবধানে হেরে যান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান