৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:০৯ এএম BDST banglanew24
06 Jun 2012   12:29:26 AM   Wednesday BdST
E-mail this

আসছে আইপিভি ৬!


আবু তালহা, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আসছে আইপিভি ৬!

ঢাকা: ৬ জুন ২০১২ বাংলাদেশ সময় ভোর ৬ টায় উদ্বোধন হতে যাচ্ছে আইপিভি ৬। ইন্টারনেট এবং নেটওয়ার্কিং-এর শুরু থেকে রয়েছে কম্পিউটারের আইপি নাম্বার। পৃথিবীর জনসংখ্যা এবং ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির কারণেই আইপিভি ৬ এর আবিষ্কার যা বিশ্বায়ন-এ নতুন মাত্রা যোগ করবে।

আইপিভি ৬ এর কার্য প্রক্রিয়া হল ৪টি হেক্সাডেসিমেল সংখ্যার আটটি গ্রুপ। প্রতিটি গ্রুপ কোলন (:) দিয়ে আলাদা করা থাকে। যেমন- ২০০১:০ফন৮:৮৫ধ৩:০০০০:০০০০:৮ধ২ব:০৩৭০:৭৩৩৪। যা (৩.৪ ী ১০৩৮) অ্যাড্রেস উৎপাদন করতে সক্ষম।

ফলে ইন্টারনেট ব্যবহার করার পরিধি বৃদ্ধি পাবে। বিশেষত এই উপ-মহাদেশে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ বৃদ্ধি পাবে অনেক।

প্রাইভেট ক্লাস “এ” রেঞ্জ-এর আইপিতে একটি নেটওয়ার্ক থেকে ১৬৭৭৭২১৪-এর কিছু বেশি হোস্ট করা যায়। প্রাইভেট ক্লাস “বি” রেঞ্জ-এর আইপিতে একটি নেটওয়ার্ক থেকে ৬৫৫৩৪-এর কিছু বেশি হোস্ট করা যায়, ১৬ টির বেশি নেটওয়ার্ক এতে ব্যবহার করা যায়।

প্রাইভেট ক্লাস “সি” রেঞ্জ-এর আইপি তৈরি করা হয়েছে ২৫৪ টি নেটওয়ার্ক-এর জন্য এবং এখান থেকে ৬৫৫৩৪-এর কিছু বেশি হোস্ট ব্যবহার করা যায়।
এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) যার অবস্থান প্রাইভেট ক্লাস “সি” রেঞ্জ-এ। অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ১৭ মিলিয়ন। ফলে আইপি ৪-এ আমাদের জায়গা খুবই সীমিত।

এই আয়োজনে সংহতি ঘোষণা করেছে আকামাই, এটিএন্ডটি, সিসকো, কমকাস্ট, ডি-লিংক, ফেসবুক, ফ্রি টেলিকম, গুগোল, ইন্টার্নোড, কিড্ডি, লাইমলাইট এবং মাইক্রোসফট্ বিং। বর্তমানে আইপিভি ৪ ব্যবহারকারী মানুষের মোট সংখ্যা প্রায় ৪ বিলিয়ন, খুব তাড়াতাড়ি এর আইপি এ্যড্রেস শেষ হয়ে যেত।
সেখানে আইপিভি ৬ দেবে ৩৪০ ট্র্রিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন এ্যড্রেসের সুযোগ। ফলে বর্তমান হারে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পেলেও কোন সমস্যার আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১২২০ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান