সিলেট: সিলেটে মঙ্গলবার অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় দলটি এ কর্মসূচি ঘোষণা করে।
জানা যায়, ৪মাস আগে নিখোঁজ সিলেট ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের স্ত্রীর দায়ের করা মামলায় সোমবার দুপুরে ঢাকা জজ কোর্টে হাজিরা দিতে গেলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট ছাত্রদলের সিনিয়র নেতা মশিউল বারী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১১
এসএ/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর