 |
| ছবি: সোহেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় নির্মাণাধীন পানির ট্যাংকে কাজ করার সময় অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- আবুল কালাম (৫৫) এবং আব্দুর রহমান (৫০)।
শুক্রবার দুপুরে কর্ণেলহাট এলাকায় উত্তর কাট্টলীর পোস্ট অফিস গলির হাজী আব্দুল মান্নানের নির্মাণাধীন পানির ট্যাংকে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নগরীর পাহাড়তলী থানার এসআই হাফিজ বাংলানিউজকে বলেন, নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় একটি নির্মাণাধীন পানির ট্যাংকে কাজ করতে দুজন রাজমিস্ত্রি ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। ওই ট্যাংকে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। তারা তাড়াহুড়ো করে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
সিএমপি’র ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল বাংলানিউজকে জানান, এ দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এমবিএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর