ব্রাহ্মণবাড়িয়া: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, মৌলবাদীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে পালিত হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এসব কথা বলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুগ্ম-সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, বাঞ্ছারামপুর মডেল থানার ইনচার্জ মো. আলাউদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন টিপু উপস্থিত ছিলেন।
মন্ত্রী উপজেলার ৩১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং প্রত্যেক মন্ডপে নগদ ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২
চান মিয়া সরকার/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর; এনএস