ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- আজিজ পাইপ লিমিটেড, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আজিজ পাইপ লিমিটেডের এজিএম বুধবার সকাল ১০টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমান বন্দর রোড ক্যান্টনমেন্ট ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ২০ মে।
কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এজিএম বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, ১৬০/এ কাকরাইলে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ৮ মে।
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এজিএম বুধবার সকাল ১১টায় ঢাকার অফিসার্স ক্লাব ২৬ বেইলী রোডে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ৭ মে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এজিএম বুধবার সকাল ১১টায় ঢাকার বিআইএএম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটনে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ১০ মে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এসএমএকে/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর