৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:৪১ পিএম BDST banglanew24
19 Dec 2012   10:55:14 PM   Wednesday BdST
E-mail this

পশ্চিমবঙ্গের ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): পশ্চিমবঙ্গ থেকে আসা একজন ফেরিওয়ালাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে আততায়ীরা।

বাইরে থেকে ব্যবসা করতে এসে এভাবে খুন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে রাজ্যে আর ঘটেনি।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার মনু বাজার থানাধীন শাঁকবাড়ি এলাকায়। নিহত ফেরিওয়ালার নাম সজল রায় (২০)।
 
পুলিশ বুধবার দুপুরে হাত-পায়ে দড়ি বাঁধা অবস্থায় শাঁকবাড়ির জঙ্গল থেকে সজলের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার হলেও আততায়ীদের ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।  

জানা গেছে, সজলসহ আরও চারজন সন্দীপ পালের বাড়িতে ভাড়া থেকে গ্রামে গ্রামে ফেরি করতো। কিন্তু, সজল প্রতিদিনের মতো সোমবার দুপুরে ফেরি করতে বেরিয়ে আর ফেরেনি। পুলিশ এ বিষয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান