বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার উন্নয়ন, প্রসার ও পাঠক বৃদ্ধির জন্য বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির কর্মপ্রয়াসের ধারাবাহিকতায় ১৬ জুন শনিবার বিকাল ৪টায় ‘মেধাবী প্রজন্ম গঠনে সৃজনশীল বই’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি উপস্থিত থাকবেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
বাংলাদেশ সময় ১৯৪৩, জুন ১৪, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক