৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:২৭ পিএম BDST banglanew24
12 Feb 2013   01:11:27 AM   Tuesday BdST
E-mail this

কাদেরের ফাঁসির দাবিতে জাবিতে অবস্থান কর্মসূচি


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: কাদের মোল্লাসহ সব মানবতা বিরোধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ে(জাবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা।

‘গণজাগরণ মঞ্চ’ জাবি শাখার ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক খালেদ হোসাইন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আমির হোসেন, দর্শন বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার, প্রভাষক ড. মো. রেজাউল ইসলাম, মোহাম্মদ মামুন অর রশিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার আহবায়ক মৈত্রী বর্মণ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি তন্ময় ধর প্রমুখ।

এ সময় তারা জেলের ভিতরে ও বাইরে থাকা সব রাজাকারদের ফাঁসির দাবি করেন।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান