কুমিল্লা: কুমিল্লার জগন্নাথপুরে ৮ দিন ব্যাপী রথযাত্রা উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে।
সকালে ৮ দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে পূজা, দর্শন আরতি ও লীলামৃতপাঠের মধ্য দিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রাদেবীর রথযাত্রা উৎসব শুরু হয়।
দুপুরে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভক্ত সমাবেশ , শোভাযাত্রা, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিকেলে জগন্নাথদেবের মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর পৃথক রথারোহন ও রথযাত্রার শুভ সূচনা করা হয়।
মনোহরপুর রাজেশ্বরী কালিবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জগন্নাথপুরে রথযাত্রা উৎসবে ধর্মসভায় মিলিত হয়।
বিকেল ৪টায় অ্যাডভোকেট তপন বিহারী নাগের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কুমিল্লা সদর সাংসদ হাজি আ.ক.ম বাহা উদ্দিন বাহার, শ্রী উদ্ধবানন্দ দাস, শ্রীমতি করুণারাধিকা দেবীদাসী, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ।
আগামী ২৮ জুন বৃহস্পতিবার উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে উৎসব।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর