৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৫:২৩ পিএম BDST banglanew24
11 Jun 2012   10:18:51 AM   Monday BdST
E-mail this

জনসমাবেশ

রাজধানীর মোড়ে মোড়ে জোটের নেতা-কর্মী


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট ও ইমতিয়াজ মোমিন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজধানীর মোড়ে মোড়ে জোটের নেতা-কর্মী জনসমাবেশ
ছবি: রুবেল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের জনসমাবেশকে কেন্দ্র  করে সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর নয়াপল্টনে বিক্ষিপ্তভাবে দলের নেতা-কর্মীরা আসতে শুরু করেছে। সমাবেশস্থলেও নেতা-কর্মীদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে  জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অবস্থান লক্ষ্যনীয়। জোটের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন মোড়ে-রাস্তায় জড়ো হচ্ছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়বে বলে মনে করা হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর, শাহজাহানপুর, মালিবাগ, খিলগাঁও, সদরঘাট, প্রেসক্লাব এলাকার আশপাশের অলিগলিতে, রাস্তার মোড়ে নেতা-কর্মীরা জড়ো হচ্ছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে।

এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাকরাইল মোড়ের বিভিন্ন স্পটে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে ডিএমপি পুলিশের পাশাপাশি ঢাকার বাইরে থেকেও পুলিশ এনে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর থেকে আসা যুবদলকর্মী শামিম হোসেন বাংলানিউজকে বলেন, ‘জনসমাবেশের কারণে লোকজনের ভিড়ে যানবাহন বন্ধ হয়ে যেতে পারে, এ কারণে আমি আগেই সমাবেশস্থলে চলে এসেছি। শুধু আমি না, আমার এলাকার অনেকেই আগেভাগেই চলে এসেছে।’

এদিকে সোমবার সকালেও সারাদেশের মতো রাজধানী ও  আশপাশের এলকায় সমাবেশে যোগ দিতে আসা বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি অভিযোগ করেছেন।

পরিকল্পিতভাবে সরকার গণ পরিবহন বন্ধ করেছে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।


বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ১১,২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান