৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
31 May 2012   05:35:31 PM   Thursday BdST
E-mail this

হ্যাপি বার্থ ডে টু গ্রেগরি হ্যারিসন


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হ্যাপি বার্থ ডে টু গ্রেগরি হ্যারিসন

মানুষ তার কর্মে বাঁচে, বয়সের মধ্যে নয়। হলিউডের এমনই এক অভিনেতা গ্রেগরি হ্যারিসন, যিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন সারাজীবন। আজ তার ৬১ তম জন্মদিন। ১৯৫০ সালের ৩১ মে এমনই এক দিনে ক্যালির্ফোনিয়া অঙ্গরাজ্যের অ্যাভলনে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘নর্থ সোর’-এর মাধ্যমে সবার কাছে জনপ্রিয়  হয়ে আছেন গ্রেগরি হ্যারিসন। এ ছবি তিনি প্রফেশনাল সার্ফার চ্যান্ডলার চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। সিনেমা ছাড়াও মেডিক্যাল টিভি শো সিবিএস সিরিজে (১৯৭৯-১৯৮৫) তে অভিনয় করে তিনি বেশ পরিচিতি লাভ করেন।

এছাড়াও তার অভিনিত টিভি নাটক ও সিনেমার মধ্যে রয়েছে ‘ওশানস অফ ফায়ার’ (১৯৮৬), ‘অ্যানজেল অফ ডেথ’ (১৯৯০), ‘ইটস মাই পার্টি’ (১৯৯৬), ‘লাভ এন্ড ম্যাডনেস’ (১৯৯৮), ‘বুলেটপ্রুফ ব্রাইড’ (২০১১) সহ আরও অনেক সিনেমা।
সর্বশেষ চলতি বছরই তিনি একটি ক্লাসিক্যাল সাইন্স ফিকশন মুভির বাদ্যযন্ত্রের রিহার্সেলের জন্য একটি মিউজিক থিয়েটার কোম্পানির সঙ্গে কাজ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী র‌্যান্ডি ওমসকে বিয়ে করেছেন ১৯৮০ সালে। তাদের সংসারে তিনটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তারা গোল্ডেন বিচ, ওরিগন  বসবাস করছেন।

অভিনয় ছাড়াও কয়েকটি সিনেমার প্রযোজনা ও পরিচালনার কাজ করেছেন গ্রেগরি হ্যারিসন।


বাংলাদেশ সময় ১৫১৫, মে ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান