৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:০২ পিএম BDST banglanew24
21 Jun 2012   06:18:33 PM   Thursday BdST
E-mail this

একই বিজ্ঞাপনের মডেল তুষ্টি ও আফরিন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একই বিজ্ঞাপনের মডেল  তুষ্টি ও আফরিন

মডেল হিসেবে তুষ্টি ও আফরিন দুজনই সুপরিচিত। আলাদাভাবে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে তাদের কাজ করতে দেখা গেলেও এবারই প্রথম তারা একসঙ্গে একটি বিজ্ঞাপনের মডেল হলেন। ফ্রেন্ডস ফুড এন্ড স্ন্যাক্স বিজ্ঞাপনে তাদের একসঙ্গে দেখা যাবে।

সম্প্রতি উত্তরার একটি লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ড্রামাটিক এ  বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নারায়ণ । ক্যামেরায় ছিলেন গোলাম মোস্তফা বাচ্চু। বিজ্ঞাপনটির মূল ভাবনায় ছিলেন নির্মাতা নারায়ণ ও ফেন্ডস ফুড এন্ড স্নযাক্স লিমিটেডের অন্যতম মিডিয়া ম্যানেজার নুসরাত জাহান।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তুষ্টি বলেন, এবারই প্রথম আফরিনের সাথে একত্রে কোনো বিজ্ঞাপনচিত্রের মডেল হলাম। নতুন হলেও আফরিন অনেক ভাল কাজ করে। আমার বিশ্বাস সে মডেলিংয়ে লেগে থাকলে অনেক ভাল করবে। আর এ বিজ্ঞাপনের মডেল হতে পেরেও আমার অনেক ভাল লাগছে। আফরিন বলেন, তুষ্টি অনেক ভাল একজন মডেল। তার সাথে কাজ করে আমারও অনেক ভাল লেগেছে। এ বিজ্ঞাপনটির মডেল হতে পেরেও ভাল লাগছে। কারণ সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পণ্যের মডেল হলাম। আশা করি দর্শকদেরও অনেক ভাল লাগবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ফেন্ডস ফুড এন্ড স্নœ্যাক্সের বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

বর্তমানে আফরিন সরবতে এপি বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে তুষ্টি লোকনাট্যদলের সদস্য হিসেবে থিয়েটারের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি টিভি নাটক ও বিজ্ঞাপনেও তাকে দেখা যাচ্ছে। হরলিক্সের বিজ্ঞাপনের মডেল হিসেবে বর্তমানে তুষ্টিকে নিয়মিত দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময় ১৮১০, জুন ২১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান