মৌলভীবাজার: মৌলভীবাজারের জুরীতে মোটর সাইকেল ও অরিয়েন্ট ওষুধ কোম্পানির পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আলী (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা গেছে।
নিহত সুরুজ জুরী উপজেলার মানিকসিংহ গ্রামের মৃত রেজান আলীর ছেলে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে জুরী উপজেলার মানিকসিংহ নামকস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সুরুজ আলী মোটর সাইকেল নিয়ে মানিকসিংহ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে জুরী থেকে আসা অরিয়েন্ট ওষুধ কোম্পানির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সুরুজ ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি আটক করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
জুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এনএস/