১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:৫০ পিএম BDST banglanew24
25 Sep 2012   08:58:33 PM   Tuesday BdST
E-mail this

হাজার কোটির সম্পত্তি ও ৪শ’ কোটি টাকা নগদ জমার প্রস্তাব হলমার্কের


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হাজার কোটির সম্পত্তি ও ৪শ’ কোটি টাকা নগদ জমার প্রস্তাব হলমার্কের

ঢাকা: ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া অর্থ আদায়ে হলমার্ক গ্রুপের সঙ্গে দেন-দরবার চালাচ্ছে সোনালী ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সোনালী ব্যাংক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রমতে, হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকে নতুন করে এক হাজার কোটি টাকার সম্পত্তি ও ৪শ’ কোটি টাকা নগদ জমা রাখার প্রস্তাব দিয়েছে।  

এ ব্যাপারে সোনালী ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ প্রস্তাবে রাজি হলে জমি রেজিস্ট্রিসহ নগদ ৪শ’ কোটি টাকা সোনালী ব্যাংকে জমা দেবে হলমার্ক।

উল্লেখ্য, সোমবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে বৈঠক করেন।

সূত্রমতে, বৈঠকে হলমার্ক গ্রুপের কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জানান, হলমার্ক গ্রুপ ৪শ’ কোটি টাকা নগদ ও এক হাজার কোটি টাকার সম্পত্তি জামানত হিসেবে রাখতে চায়। সোনালী ব্যাংক হলমার্কের বিষয় সম্পত্তি যাচাই করে দেখছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মতে, আইন-আদালত করে নয়, আপোস করে এ টাকা আদায় করতে হবে। আর এজন্য সোনালী ব্যাংক এবং সরকারকেও এক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হবে।

বাংলাদেশ সময় : ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এসআর / জেডএম; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান