১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:১৯ এএম BDST banglanew24
29 May 2012   02:53:03 AM   Tuesday BdST
E-mail this

সিলেটে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে স্বেচ্চাসেবক দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

শীর্ষ নেতাদেরকে কারাগারে আটক ও খালেদা জিয়াকে নিয়ে হাসানুল হক ইনুর বক্তব্যে প্রতিবাদে মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে।

সোমবার বিকেল ৪টার দিকে কোর্টপয়েন্টে পুলিশের সঙ্গে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। সমাবেশ শেষে কোর্টপয়েন্টে মিছিল নিয়ে আসলে পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে হাসানুল হক ইনুর কুশপত্তলিকা দাহ করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধার মুখে তড়িঘড়ি করে ইনুর কুশপত্তলিকা দাহ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ শুরু করলে ইটপাটকেল নিক্ষেপ করে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, স্বেচ্ছাসেবক দল মিছিল নিয়ে আসলে পুলিশ কোর্ট পয়েন্টে তাদের বাধা দেয়। এসময় দৌঁড়ে পালিয়ে যায় তারা। তবে কেউ আহত হয়নি।

এর আগে শহীদ মিনারে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ফযজুল কয়েস সভাপতিত্বে ১৮ দলীয় শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ইনুর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রদল নেতা আজিজুল হেসেন এবং এমসি কলেজ ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য জাকির হোসেন, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবদুস শহিদ, মহানগর ছাত্রদল নেতা জয়দেব্ চক্রবর্তি ।

বাংলাদেশ সময়:  ০২৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১২
সাব্বির আহমদ/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান