৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:১৪ পিএম BDST banglanew24
15 Aug 2012   10:21:07 PM   Wednesday BdST
E-mail this

মঙ্গল অভিযানের ঘোষণা দিল ভারত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মঙ্গল অভিযানের ঘোষণা দিল ভারত

ঢাকা: সৌরজগতের লাল গ্রহ মঙ্গলে খুব শিগগির মহাকাশ যান পাঠাবে ভারত। গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত এ মিশনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বুধবার ভারতের ঐতিহাসিক লালদূর্গ ময়দানে ৬৬তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এ মঙ্গল মিশন বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

মনমোহন সিং বলেন, “ইতিমধ্যে মন্ত্রিসভা ‘মঙ্গল প্রদক্ষিণ অভিযান’ অনুমোদন করেছে। এ অভিযানে আমাদের মহাকাশযান মঙ্গলের কাছাকাছি গিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবে।”

এ সময় চলতি বছর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা এবং আবহাওয়া উপগ্রহ রিসাত-১ এর সফল উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জাতীয় বীর আখ্যা দিয়ে অভিনন্দিত করেন প্রধানমন্ত্রী।

মঙ্গল মিশন সফলভাবে সম্পন্ন করতে পারলে ভারত যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও চীনের পর ষষ্ঠ দেশ হিসেবে মঙ্গল অভিযান ক্লাবে অন্তর্ভূক্ত হবে।

তবে, তীব্র ক্ষুধা, দারিদ্র্য ও শিশু-অপুষ্টি যেখানে এখনো অন্যতম প্রধান সমস্যা সেখানে ভারতের এই ব্যয়বহুল ও উচ্চাভিলাষী পরিকল্পনা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
সম্পাদনা: মামুন-অর-রশিদ ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান