১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:৩৩ এএম BDST banglanew24
18 Jul 2012   07:53:42 PM   Wednesday BdST
E-mail this

বনধে জনজীবন বিপর্যস্ত


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): বুধবার আগরতলার অদূরে সদর পূর্বের বারো ঘণ্টার বনধ কেটেছে শান্তিপূর্ণভাবেই।

তবে বন্ধের প্রভাবে স্বাভাবিক জনজীবন প্রচণ্ডভাবে ব্যহত হয়েছে। স্কুল, সরকারি অফিসগুলিতেও বনধের প্রভাব পড়ে। রানীরবাজার, জিরানিয়ার বেশকিছু স্কুলে পরীক্ষা স্থগিত রাখা হয়।

এদিকে বনধের ফলে যাতে আসাম আগরতলা জাতীয় সড়কে গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়, সে জন্য বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর মোতায়ন করা হয়। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে খবর পাওয়া গেছে।

এদিকে দুপক্ষের মারামারিতে এই বনধকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ দেখা গেছে।

গত ১৩ জুলাই ত্রিপুরা বনধের দিন যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে মঙ্গলবার সদর পূর্বের রানির বাজারে এক প্রতিবাদ মিছিল বের করে মজলিশপুর ব্লক কংগ্রেস।

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই মিছিলে আক্রমণ চালায় সিপিআইএম। স্থানীয় সিপিএম নেতৃবৃন্দ বলেছেন, সন্ধ্যায় কংগ্রেসের মিছিল থেকে আক্রমণ চালানো হয় তাদের কর্মী সমর্থদের মধ্যে।

স্থানীয়রা জানিয়েছেন, দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে শুরু হয় ঢিল ছোড়া ছুড়ি ও লাঠিপেটা। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।

উভয়ের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমনে কংগ্রেস দলের ১৪ জন ও সিপিআইএম দলের ১০ জন আহত হন, পরে এদের জিবি হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ২৪ ঘণ্টার বনধের ডাক দেয়।
অন্যদিকে রানির বাজার ব্যাবসায়ী সমিতি ও ১২ ঘণ্টার  বাজার বনধের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান