ঢাকা: থাইল্যাণ্ডের সংঘাতপূর্ণ দক্ষিণাঞ্চলে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৬ জন। এতে আরও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে থাই পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে পাত্তানি প্রদেশের সাই বুরি জেলায় শুক্রবার জুমার নামাজের অল্প সময় পরই বিস্ফোরিত হয় বোমাটি। বোমা বিস্ফোরণের আগে সেখানে গুলিবর্ষণও করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে থাইল্যাণ্ডের মুসলিম প্রধান দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৫ হাজার মানুষ।
বাংলাদেশ সময়:২০১৭ ঘণ্টা,সেপ্টেম্বর ২১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর