৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১১:১১ এএম BDST banglanew24
31 May 2012   09:57:51 PM   Thursday BdST
E-mail this

সাংবাদিক নিযার্তনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক নিযার্তনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেসবাহ উল হক মিঠু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলা- নিযার্তনের ঘটনা ঘটলেও প্রশাসন হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হয়েছে।

সবর্শেষ সরকারি পুলিশ বাহিনীও সাংবাদিক নির্যাতনের রেকর্ড সৃষ্টি করেছে বলে জানান বক্তারা।

অভিলম্বে সাংবাদিকদের ওপর হামলাসহ দেশব্যাপী সকল সাংবাদিক নিযার্তনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।


সম্প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের যে পরামর্শ দিয়েছেন তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

তারা বলেন, এ সব ঘটনা প্রমাণ করে সরকার দেশে আইনের শাসন বাস্তবায়ন তথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

বালাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান