৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:১৫ এএম BDST banglanew24
21 Jun 2012   05:15:53 PM   Thursday BdST
E-mail this

পল্লবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকার মিরপুর সাড়ে ১১তে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিথুন সরকার (১৮) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ১০তলা ভবনের ৪র্থ তলায় কাজ করার সময় মিথুন হঠাৎ নিচে পড়ে যান বলে জানা গেছে।

নিহতের মামা তাপস সরকার জানান, মিরপুর সাড়ে১১ এলাকার প্লট নম্বর ৩০ এ পূরবী সিনেমা হলের বিপরীত পার্শ্বে বিপিটি ডেভেলপার কোম্পানির একটি ১০তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় লিফটের ফাঁকা দিকে নিচে পড়ে যায় সে।

তিনি জানান, এ সময় তার পাশে কেউ ছিলেন না। তার সহকর্মী উৎপল বাইরে থেকে গিয়ে তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি দেখতে পান রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে মিথুন। তাকে উদ্ধার করে আড়াইটার দিকে সহকর্মী শিমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

নিহতের মামা তাপস সরকার হাসপাতালে গিয়ে লাশ সণাক্ত করেন। নিহতের বাবার নাম জগদীস সরকার। তার দেশের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।  

এ ব্যাপারে পল্লবী থানায় যোগাযোগ করা হলে পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা নুরুল আফসার বাংলানিউজকে জানান, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি। মরদেহের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
এএমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান