৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:১৫ এএম BDST banglanew24
30 Jun 2012   04:06:30 PM   Saturday BdST
E-mail this

আলোকচিত্রে আলোকিত যাত্রা


ইতি সাহা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আলোকচিত্রে আলোকিত যাত্রা

এক মধ্যদুপুরের গল্প। তরুণ ফটোগ্রাফার সাদত হোসাইন ছবি তুলছেন মিরপুর ১০ নম্বর সেকশনে। ক্যামেরা দেখেই ছবি তোলার শখ জাগে এক শিশু মেকানিকের। আট বছরের সেই শিশুটি দাঁড়িয়ে পড়ে রঙ-বেরঙের ছবি আঁকা দেয়ালের পাশে। দেয়ালের ক্যানভাসে চিত্রশিল্পী এঁকেছেন দুটি শিশুর পড়াশোনার ছবি। ব্যাকগ্রাউন্ডে সে ছবি রেখেই ক্লিক করেন সাদত।
 
সারা গায়ে ধুলোমাখা সেই শিশুটি স্কুলে যেতে না পারার বঞ্চনা তাকে তাড়িয়ে বেড়ায়। ফেসবুকে সে ছবি ও ছবির গল্প শেয়ার করলে শিশুটির ব্যয়ভার বহন করতে এগিয়ে আসে অনেকেই। কিন্তু সে শিশুটির নাম - পরিচয়ই যে জানা হয়নি সাদতের! এ ঘটনার পর বিভিন্ন  প্রদশর্নীতে গিয়ে সাদত দেখেন দুস্থ শিশুদের ছবি তুলে নাম-যশ কুড়াচ্ছেন আলোকচিত্রীরা। ব্যাপারটা বন্ধুদের সাথে শেয়ার করতেই  নিজেদের একটি সংগঠনের কথা ভাবতে শুরু করেন তারা।
 
একদিন আলোকচিত্রের বিষয়বস্তু হয়ে উঠে দুস্থ মানুষ। তাদের জীবনযাত্রার গল্প বলার পাশাপাশি সাধ্যমত কিছু করার চেষ্টায় ঐক্যবদ্ধ হতে থাকেন তারা। বাড়তে থাকে দলের সদস্য সংখ্যা। এ বছরের জানুয়ারিতে দলের নামকরন করা হয়  ‘ইনসাইট’।
 
আলোকচিত্রী ও আলোকচিত্র ভালোবাসেন এমন মানুষদের নিয়েই যাত্রা শুরু করে তারা। কিন্তু গ্যালারির প্রদশর্নী, কর্মশালার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে নিজেদের আলোকচিত্রকে সাধারনের নাগালে নিয়ে আসতে চান তারা। নিজেদের আলোকচিত্রে বিষয়বস্তু হয়ে ওঠা মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টায় উদ্বুদ্ধ হয়ে এবার  তাদের মিশনের নাম ‘আমরা মানুষ ছুঁতে চাই - ইনসাইট ফর হিউম্যানিটি’।  

আগামী ৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ১০০ শ্রমজীবী শিশুর অংশগ্রহণে এ আয়োজনের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রনালয়ের  সচিব রনজিৎ বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডঃ আইনুন নাহার।
 
প্রখ্যাত আলোকচিত্রশিল্পী আবীর আব্দুল্লাহ, সৌদ আল ফয়সাল ও আজিজুর রহমান পিউয়ের বিভিন্ন সময়ে তোলা শিশুদের ছবির পাশাপাশি ঠাঁই পাবে বিশ্বের বিভিন্ন দেশের পুরস্কারপ্রাপ্ত নানা ছবি। থাকবে ইনসাইট- গ্রুপের সদস্যদের তোলা ছবিও।
 
ইনসাইট- এর প্রধান সাদত হোসাইন জানালেন - ‘প্রদশর্নীর পাশাপাশি থাকছে শিশুদের চিত্রাঙ্কন, ইনসাইট শর্টফিল্ম ‘স্বপ্ন দেখবো বলে’ ও ডকুমেন্টারির প্রদর্শনী, ইনসাইট ভার্চুয়াল ব্লাড ব্যংকের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং। সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে এ আয়োজন।’

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান