৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:২৭ পিএম BDST banglanew24
10 Jul 2012   08:06:51 PM   Tuesday BdST
E-mail this

শারাপোভার কাঁধে রাশিয়ার পতাকা


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শারাপোভার কাঁধে রাশিয়ার পতাকা

মস্কো: লন্ডন অলিম্পিকে রাশিয়ার পতাকা বহন করবেন নারী টেনিসে সাবেক র‌্যাঙ্কিংসেরা মারিয়া শারাপোভা। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে দেশটির ন্যাশনাল অলিম্পিক কমিটি।  

রাশিয়ান অলিম্পিক কমিটি (আরওসি) সভাপতি অ্যালেকজান্ডার জুকভ বলেন,‘শারাপোভা আমাদের পতাকা বহন করবেন। পতাকা বহনের জন্য আমাদের যেসব প্রার্থী ছিল তাদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে যোগ্য। জুনে তিনি চতুর্থ গ্র্যান্ডসø্যাম (ফ্রেঞ্চ ওপেন) শিরোপা জিতেছেন।’

আরওসির এই সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো অলিম্পিকে রাশিয়ান পতাকা বহন করবেন কোনো নারী অ্যাথলেট। ১৯৫২ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেওয়া রুশরা সবসময়েই দেশের পতাকা বহনের দায়িত্ব দিয়েছে খ্যাতিম্যান কোনো পুরুষ অ্যাথলেটকে।
 
এদিকে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিতে যাওয়া শারাপোভা দেশের পতাকা বহনের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন,‘আমি খুবই সম্মানিতবোধ করছি। বিশেষ করে এটি আমার প্রথম অলিম্পিক হওয়ায় পতাকা বহনের দায়িত্ব পেয়ে ভীষণ ভাল লাগছে।’

যুক্তরাষ্ট্রের ফোরিডায় বসবাসরত ২৫ বছরের এই টেনিস সুন্দরী ২০০৪ সালে অ্যাথেন্স অলিম্পিকে বাছাইপর্বেই বাদ পড়েন। অন্যদিকে কাঁধের চোট থাকায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও অংশ নিতে পারেননি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান