ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত শেয়ার লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, শমরিতা হাসপাতাল কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের ১৮ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি জানায়, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে শমরিতা হাসপাতাল কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৭২ টাকা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২০ দশমিক ৩৬ টাকা ও শেয়ারপ্রতি নেট ওভার ক্যাশ-ফ্লো ৬ দশমিক ১৯ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর