৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:৫৬ এএম BDST banglanew24
12 Jun 2012   07:46:57 PM   Tuesday BdST
E-mail this

রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণের ১৫তম বার্ষিকী পালিত


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণের ১৫তম বার্ষিকী পালিত

রাঙামাটি: রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ১৫তম বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার নানা কর্মসূটির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে দিনটি পালন করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচলা সভায় বক্তারা অবিলম্বে কল্পনা চাকমা অপহরণকারীদের এবং অপহরণের প্রতিবাদে হত্যার শিকার রূপন চাকমা, সুকেশ চাকমা, মনোতোষ চাকমা ও সমর বিজয় চাকমার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থাসহ পার্বত্য সমস্যার স্থায়ী সমাধান, সার্বিক উন্নয়ন, শান্তি এবং নারী সমাজের নিরাপত্তা ও অগ্রগতির স্বার্থে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নেরও দাবি জানান বক্তারা।

আলোচনা সভায় মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নারীনেত্রী মাধবীলতা চাকমা,  জনসংহতি সমিতির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঙ্গল কুমার চাকমা, এম. এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, যুব সমিতির সভাপতি সুনির্মল দেওয়ান, পিসিপির অর্থসম্পাদক রিপেশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের অর্থসম্পাদক জোনাকী চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও দিনটি উপলক্ষে রাঙামাটির কুতুকছড়িতে ইউপিডিএফের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়ঃ ১৫৪৫  ঘণ্টা   জুন ১২,২০১২ইং
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান