শাজনীন পেশায় স্কুল শিক্ষক। বাবা-মা হারা মেয়েটি স্বামী নিয়ে বাবার বাড়িতে বসবাস করে। তাদের সংসারে শত্রু হয়ে দাড়ায় মাদক। মাদকের নেশায় মত্ত থাকে মাহফুজ।
মাদক কেনার টাকা জোগাড় করতে সে শাজনীনকে নানা ভাবে অত্যাচার করে। টাকা না দিলে সে ঘরের জিনিসপত্র ভাংচুর
করে, চিৎকার চেচামেচি করে। ঘরের জিনিসপত্র চুরি করে বিক্রি করে পয়সার জন্য। সে বউয়ের গায়ে হাত দিতেও কুণ্ঠাবোধ করে না ।
এদিকে তাদের এই অস্থির সম্পর্কের মাঝে এসে দাঁড়ায় পতিতা নীলমণি। মেয়েটির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায় মাহফুজ। মেয়েটিকে সে ভালোবাসার কথা বলে। বউ করে ঘর বাঁধতে চায় সে। নীলমণি মাহফুজকে ঘরে ফিরে যেতে বলে। সে মাহফুজকে বোঝায় তার জীবনটা স্বাভাবিক মানুষের মত নয়। মাহফুজ বিয়টিকে মেনে নেয় না। সে নানা ভাবে নীলমণিকে নিজের করে নিতে চায়। তারপর কাহিনী মোড় নেয় অন্যদিকে।
এই সম্পর্কের জের ধরেই শাজনীনির উপর আরও নির্দয় আচরণ করতে থাকে মাহফুজ। ঘটনাচক্রে সে গলা টিপে হত্যা করে শাজনীনকে। তার লাশ দেখে পালিয়ে যায় নীলমণি। আর মাহফুজ পুলিশের হাতে ধরা পরার ভয়ে লাশটি গুম করতে চায় । শাজনীনের বাবার গাড়িতে করে লাশটি নিয়ে বেরিয়ে পরে মাহফুজ। তারপর ঘটে আরেক ঘটনা।
এ রকম একটি কাহিনী ঘিরে রাশেদ শাওনের রচনা ও রাশেদ রাহার পরিচালনায় তৈরী হয়েছে নাটক‘ সানগ্লাস’।নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শশী, শাহাদাত, তন্দ্রা প্রমুখ।
‘সানগ্লাস’ নাটকটি দেশটিভিতে শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রাচরিত হবে ।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১০,২০১২
এমকে