ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার আগামী বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে। কোম্পানি দুটি হলো- আফতাব অটোমোবাইল এবং ইস্টান লুব্রিকেন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিগুলোর শেয়ার আগামী ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
উল্লেখ্য, আফতাব অটোমোবাইল: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য চলতি অর্থ বছরে ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩১ আগস্ট ২০১২ সমাপ্ত অর্থবছরে আফতাব অটোমোবাইল কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৩৬ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ৬৫ দশমিক ৮১ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) ৩ দশমিক ২১ টাকা।
ইস্টান লুব্রিকেন্ট: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য চলতি অর্থ বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ আগস্ট ২০১২ সমাপ্ত অর্থবছরে ইস্টান লুব্রিকেন্ট কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ দশমিক ৩২ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ৬৮ দশমিক ৬৮ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) ১৩ দশমিক ৮৪ টাকা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এসএনএইচ/এনএস