ব্রিসবেন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে এক উইকেটে হারিয়ে প্রতিযেগিতার সেমিফাইনালে উঠেছে তারা।
পাকিস্তান: ১৩৬ (ওভার ৪৫.১)
ভারত: ১৩৭/৯ (ওভার ৪৮)
ফল: ভারত এক উইকেটে জয়ী
টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে পড়ে পাকিস্তান। তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে ধ্বস নামান সন্দ্বীপ শর্মা ও রবিকান্ত সিং। তবে গুটিয়ে যাওয়ার আগে অধিনায়ক বাবর আজমের ৫০, উমর ওয়াহিদের ২৭ ও এহসান আদিলের ৩৫ রানের সুবাদে ১৩৬ রান করতে পারে তারা। এছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলের ৮ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। কিন্তু বাবা অপরাজিতের ৫১ ও বিজয় জোলের ৩৬ রানের কল্যাণে প্রাথমিক ধাক্কা সামলে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। তিনটি করে উইকেট পেয়েছেন পাকিস্তানের জিয়া উল হক ও আজিজুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সিজি