খুলনা: খুলনার রূপসা সেতু সংলগ্ন খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টায় এ লাশ উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, স্থানীয় লোকজন মহিলার লাশটি ডোবায় ভাসতে দেখে তাদের খবর দেন।
পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
লাশের সুরতহাল রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর