ঢাকা: ‘ওয়াল্ড ইকোনোমিক ফোরাম’-এর বার্ষিক সভায় যোগদান শেষে দশ দিন পর বুধবার রাতে দেশে ফিরছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ শাহেদুর রহমান বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর থেকে বিমানযোগে বুধবার রাত ১২টা/সাড়ে ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, ‘ওয়াল্ড ইকোনোমিক ফোরাম’-এর বার্ষিক সভায় যোগ দিতে গত ৯ সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুর হয়ে পরদিন চীনের বেইজিংয়ে যান অর্থমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এসআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর