৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:০৮ এএম BDST banglanew24
29 Jun 2012   10:40:24 AM   Friday BdST
E-mail this

বেক্সিমকোসহ ৫ প্রতিষ্ঠানের এজিএম শনিবার


এসএমএ কালাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেক্সিমকোসহ ৫ প্রতিষ্ঠানের এজিএম শনিবার

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো: এমজেএল বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ইস্টার্ন ক্যাবল লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড এবং বেক্সিমকো সিনথেটিক লিমিটেড।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এজিএম শনিবার সকাল সাড়ে ১০ টায় গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২১ মে।

এমজেএল বাংলাদেশ লিমিটেড লিমিটেডের এজিএম শনিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৯ এপ্রিল।

ইস্টার্ন ক্যাবল লিমিটেডের এজিএম শনিবার সকাল ১১ টায় চট্টগ্রামে কোম্পানির ফ্যাক্টরির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ১২ জুন।

শাইনপুকুর সিরামিকস লিমিটেডের এজিএম শনিবার দুপুর ১২ টায় গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২১ মে।

বেক্সিমকো সিনথেটিক লিমিটেডের এজিএম শনিবার দুপুর আড়াইটায় গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট গত ২১ মে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০১২
এসএমএকে/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান