সাভার (ঢাকা): সাভারের চাপাইন সিআরপি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে রোববার ভোররাতে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু হেরোইন সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটকের নাম আমিনুল ইসলাম (২৫)। তিনি ঢাকা জেলার সাভার থানার ভাটপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা আরও ২ ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন রোমন বাংলানিউজকে বলেন, ‘সাভারে বেশ কিছুদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমাদের নিয়মিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর