৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৪:৩২ এএম BDST banglanew24
01 Aug 2012   04:13:40 PM   Wednesday BdST
E-mail this

বিডি ওয়েল্ডিং ও এক্সিম ব্যাংকের মুনাফা বেড়েছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে কোম্পানি দু’টির মুনাফা বেড়েছে। কোম্পানি দু’টি হলো- বিডি ওয়েল্ডিং এবং এক্সিম ব্যাংক।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি ওয়েল্ডিং: বিডি ওয়েল্ডিং ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৯ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ২২ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২৮ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০ দশমিক ১৩ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫১ লাখ ৭০ হাজার টাকা।

সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ৫ শতাংশ বোনাস শেয়ার বিবেচনায় অর্ধবার্ষিকীতে কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ২১ টাকা এবং গত বছরের ইপিএস ছিল ০ দশমিক ১২ টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট লোকসান হয়েছিল ৬০ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান হয়েছিল (ইপিএস) ০ দশমিক ১৬ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লোকসান হয়েছিল ৭১ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ৩৪ টাকা।

সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির পরিচালান পর্ষদ ঘোষিত ৫ শতাংশ বোনাস শেয়ার বিবেচনায় প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়ায় ০ দশমিক ১৫ টাকা এবং গত বছরের ইপিএস  (লোকসান) ছিল ০ দশমিক ৩০ টাকা।

এক্সিম ব্যাংক: এক্সিম ব্যাংক ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯২ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ০১ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৫১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০ দশমিক ৫৫ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪১ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা।

সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির পরিচালান পর্ষদ ঘোষিত ১৪ শতাংশ বোনাস শেয়ার বিবেচনায় অর্ধবার্ষিকীতে কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ৮৮ টাকা এবং গত বছরের ইপিএস ছিল ০ দশমিক ৪৯ টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছিল ৬৪ কোটি ৪৫ লাখ টাকা এবং শেয়ার প্রতি লাভ হয়েছিল (ইপিএস) ০ দশমিক ৭০ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ২৮ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৩১ টাকা।

সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির পরিচালান পর্ষদ ঘোষিত ১৪ শতাংশ বোনাস শেয়ার বিবেচনায় প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ৬১ টাকা এবং গত বছরের ইপিএস ছিল ০ দশমিক ২৭ টাকা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান