৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১০:৪২ পিএম BDST banglanew24
08 May 2012   02:41:57 PM   Tuesday BdST
E-mail this

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় আহত ১৫ স্কুলছাত্র


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্দেরপুল এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে ১৫ আহত হয়েছে।

আহতদের মধ্যে  ৮ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।  
 
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে উপজেলার কুঞ্জেরহাট সোনামনী কিন্ডার গার্টেনের ৩টি স্কুলভ্যানে করে কমপক্ষে ১৫ ছাত্র কুঞ্জেরহাটের দিকে আসছিল। পথে বৈদ্দেরপুল এলাকায় ভোলাগামী একটি বাস পেছন থেকে ভ্যানগুলোকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানের সবাই আহত হয়।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালকসহ বাসটি আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ০৮, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান