১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:০৬ এএম BDST banglanew24
27 Nov 2012   09:31:39 PM   Tuesday BdST
E-mail this

আর সিনেমা করবেন না রেসি!


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আর সিনেমা করবেন না রেসি!

ঢাকা: বিয়ের আনুষ্ঠানিকতার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন নায়িকা রেসি। চারদিকে দাওয়াত পৌঁছানোর কাজেও ব্যস্ততা অনেক। আত্মীয়-পরিচিতজন নিয়ে বেশ বড় ধরনের একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। আর এ অনুষ্ঠান হবে দুই বিভাগীয় শহর ঢাকা ও চট্টগ্রামে। আগামী মাসের মাঝামাঝি এ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
 
রেসি বলেন, আগেই অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। ডিসেম্বরেই জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান করবো। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আশা করছি বেশ ধুমধাম হবে।

উল্লেখ্য, চলচ্চিত্র নায়িকা রেসি সব গুঞ্জন ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২২শে জুন বিয়ে করেন ব্যবসায়ী তৌফিকুল ইসলামকে (পান্থ শাহরিয়ার)।

ঝিনাইদহের ছেলে হলেও পান্থ শাহরিয়ার থাকেন চট্রগ্রামে। ঢাকার উত্তরায় রেসির নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। তখন বিয়েটা ঘরোয়াভাবে সম্পন্ন করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রেসি বলেন, আপাতত দেশে থাকলেও আনুষ্ঠানিকতা শেষে দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা আছে। হয়তো অস্ট্রেলিয়ায় স্যাটেল হয়ে যেতে পারি। সুযোগ আছে তাই বললাম।

বাকিটা জীবন পরিবার আর সংসার নিয়েই কাটাতে চাই। তবে আমি চলচ্চিত্রকে ছোট করছি না। অবশ্যই এ চলচ্চিত্র আমাকে অনেক দিয়েছে, আমাকে রেসি বানিয়েছে। আর আমি চলচ্চিত্র জগতকে ভালবাসি।
উল্লেখ্য, রেসি অভিনীত ছবি মুক্তি অপেক্ষায় আছে সাজেদুর রহমান সাজুর পরিচালনায় ‘অন্তরে প্রেমের আগুন’।

ছবিতে রেসির সঙ্গে অভিনয়ে আছেন আমিন খান। এছাড়া রেসি অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে এফআই মানিকের পরিচালনায় ‘স্বামী ভাগ্য’। এ ছবিতে রেসির নায়ক ছিলেন ডিপজল।

বাংলাদেশ সময়:২১৩৪ ঘন্টা, নভেম্বর ২৭,২০১২
এমকে/ একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান