৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৪:৫৪ পিএম BDST banglanew24
26 Jun 2012   08:25:09 PM   Tuesday BdST
E-mail this

দিঘীনালায় ছাত্রদলের সমাবেশে ছাত্রলীগের হামলা: পুলিশসহ আহত ১০


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি দিঘীনালা উপজেলায় মঙ্গলবার ছাত্রদলের সমাবেশে ছাত্রলীগের হামলায় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে সকাল সাড়ে ১১টায় দিঘীনালা ছাত্রদল উপজেলা সদর থেকে মিছিল বের করে। মিছিল শেষ করে লারমা স্কোয়ার এলাকায় সমাবেশ করার সময় দিঘীনালা ডিগ্রি কলেজ ক্যাম্পাসের ভেতর থেকে ছাত্রলীগ সমাবেশকে লক্ষ্ করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় ইটের আঘাতে পুলিশের কনস্টেবল আলী আজম, উপজেলা ছাত্রদল সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মনু ইসলামসহ ১০ জন আহত হন।

এতে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বাসস্ট্যান্ডে গিয়ে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশি বাধা না মানায় ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এবিষয়ে উপজেলা ছাত্রদল সভাপতি সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু এ অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, “এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে।”

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ ইটপাটকেল নিক্ষেপ করলে ঘটনার সূত্রপাত ঘটে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান