১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:৫১ এএম BDST banglanew24
14 Feb 2013   12:59:18 AM   Thursday BdST
E-mail this

শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করছেন না জাবি উপাচার্য


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করছেন না জাবি উপাচার্য

জাবি: পদত্যাগ করছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
মঙ্গলবার রাত ১১টায় উপাচার্য বলেন, “শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি।”

জানা গেছে, শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে সিদ্ধান্ত পরিবর্তন করে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার অনুরোধ জানালে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা আমার পদত্যাগ দাবি করেছেন। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ পদত্যাগের জন্য যা যা করণীয় আমি তা করবো।”

তিনি বলেন, “আমি দীর্ঘ ৯ মাস এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছি। এ সময়ের মধ্যে আমি আমার দায়িত্বে অবহেলা করিনি।”

তিনি আরও বলেন, “শিক্ষকরা বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ে শিবির নেই। আমি তাদের বলেছি, আপনাদের ধারণা ভূল। যাই হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয় এটা।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলবারের ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে নিরাপত্তা দানে ব্যর্থতা ও মিডিয়ার সামনে শিক্ষার্থীদের নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে উপাচার্য, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসময় শিক্ষকরা কর্মবিরতিতে থাকবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


পদত্যাগের ঘোষণা জাবি উপাচার্যের

১৩ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান