৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:৩৪ এএম BDST banglanew24
27 Nov 2012   09:56:48 PM   Tuesday BdST
E-mail this

আগরতলায় তিন ব্যবসায়ীকে অপহরণ করলো এনএলএফটি


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় তিন ব্যবসায়ীকে অপহরণ করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল লেবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) । এ নিয়ে গত এক সপ্তাহে ছয়জনকে অপহরণ করলো সংগঠনটি।
সোমবার রাতে মিজোরাম সীমান্তবর্তী রাজীবনগর খুম্পুই এলাকার চাকমা বস্তি থেকে তিন ব্যবসায়ীকে বন্দুকের মুখে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরের দিকে অপহরণের খবর পেয়ে কাঞ্চনপুরে ছুটে যায় পুলিশ।

নির্বাচনের পূর্ব মুহুর্তে রাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধির পাশাপাশি একের পর এক অপহরণের ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

গত ১৫ নভেম্বর ধলাই জেলার গণ্ডাছড়া থেকে তিন গ্রামবাসী অপহরণের ১২ দিনের মাথায় ফের তিন ব্যবসায়ীকে অপহরণ করলো এনএলএফটি।

এই ঘটনায় ত্রিপুরা এবং মিজোরামের পুলিশ যৌথ অভিযানে নেমেছে। ঘটনার পরই গোটা এলাকাজুড়ে চলছে চিরুনী অভিযান। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীর হদিশ পায়নি পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, কাঞ্চনপুর দশদা এলাকার বাসিন্দা শঙ্কর নাথ, স্বপন রায়, গোবিন্দ নাথ উভয়ই মিজোরাম থেকে ত্রিপুরাতে কাঠের লক এনে ব্যবসা করতেন।

প্রতিবারের মতো গত দুদিন আগেও ব্যবসার জন্য এই তিন ব্যবসায়ী মিজোরাম যান। সেখানে কাজ শেষ করে গতকাল সন্ধ্যা নাগাদ রাজ্যের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে সীমান্তবর্তী চাকমা বস্তিতে খাওয়ার জন্য যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার শেষ করে বের হওয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী বন্দুকের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।

এই তিন কাঠ ব্যবসায়ী ব্যবসার খাতিরে সন্ত্রাসীদেরকে প্রতিমাসে মাসোহারা দিতেন। তবে কি কারণে তাদের অপহরণ করা হয়েছে তা জানা যায়নি। এমনকি কোনো মুক্তিপণও দাবি করেনি সন্ত্রাসীরা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
টিসি/সম্পাদনা: সোহেলুর রহমান ও জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান