৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৫১ এএম BDST banglanew24
14 Jul 2012   11:20:04 AM   Saturday BdST
E-mail this

প্রবাসীদের স্মারকলিপির জবাব দেবে বিশ্বব্যাংক


শিব্বীর আহমেদ, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াশিংটন: প্রবাসী বাংলাদেশিদের দেওয়া স্মারকলিপির জবাব আগামী সপ্তাহে দেবে বিশ্বব্যাংক।

প্রসঙ্গত, পদ্মাসেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিলের প্রতিবাদে গত ১১ জুলাই ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দফতরের সামনে বিক্ষোভ করেন  প্রবাসীবাংলাদেশিরা। বিক্ষোভ শেষে ঋণচুক্তি কেন বাতিল হলো এই মর্মে ব্যাখ্যা চেয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

গত শুক্রবার বিক্ষোভের আয়োজক সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন বিশ্বব্যাংকের সাউথ এশিয়ান ডেস্কের ভারত-বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি কামিলা পারিয়াদি।

কামিলা পারিয়াদিকে ড. সিদ্দিকুর রহমান বলেন, ``গত ১১ জুলাই বাংলাদেশের বহুমুখি পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের প্রতিবাদে সংস্থাটির প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দিয়েছি। তারা স্মারকলিপি নিয়েছেন এবং আগামী সপ্তাহের যেকোনো সময় স্মারকলিপির জবাব দেওয়া হবে বলে বিশ্বব্যাংকের পক্ষ থেকে আমাদের জানানো হয়।``

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;              জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান