১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:০৭ এএম BDST banglanew24
18 Dec 2012   04:22:04 PM   Tuesday BdST
E-mail this

আমরা টেকনোলজি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন তালিকাভুক্ত এ কোম্পানিটি ২০১২ সালের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করছে।
 
কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সর্বশেষ হিসাব অনুযায়ী, করপরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা ও ৫৮ পয়সা।

মঙ্গলবার এ কোম্পানির শেয়ার দর ১ টাকা কমে দাঁড়িয়েছে ৩৮ টাকা ৪০ পয়সা। এদিন এর ৫ লাখ ৫৯ হাজার ২শ ৫০টি শেয়ারের লেনদেন হয়েছে ৮শ ৬৬ বার। দিনভর শেয়ার দর ৩৮ টাকা থেকে ৪০ টাকায় ওঠানামা করে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
জেএনএ/কাজল কেয়া, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান