৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:৩১ পিএম BDST banglanew24
26 Jun 2012   06:09:38 PM   Tuesday BdST
E-mail this

বিচার বর্হিভুত হত্যা বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিচার বর্হিভুত হত্যা বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম: দেশে বিচার বর্হিভুত হত্যা বন্ধ, পুলিশি হেফাজতে হত্যা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

মঙ্গলবার ‘আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস’ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।

এর আগে হাতে নির্যাতন বিরোধী নানান স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র‌্যালি করেন সংগঠনের কর্মীরা।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে নির্যাতন বন্ধের দাবি সংবলিত স্মারকলিপি পাঠ করেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি।

এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু আহম্মেদ হাসনাত, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধিকারের মানবাধিকার কর্মী সায়মা হক, মানবাধিকার কর্মী ওসমান জাহাঙ্গীর এবং মাহফুজুর রহমান হেলাল, সোহাগ বিশ্বাসসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ‘অধিকার’র মানবাধিকার কর্মীরা চট্টগ্রাম জেলা প্রাশাসক, পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান