বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন অবশেষে তার নতুন বংশধরের নাম ঘোষণা করেছেন। জন্মের প্রায় ৬ মাস পর সামাজিক ওয়েবসাইট টুইটার বার্তায় তিনি ঘোষণা দিয়ে স্বীকার করে নিয়েছেন, ঐশ্বরিয়া-অভিষেকের নবজাতক কন্যার নাম ‘আরাধ্য’।
গত বছর নভেম্বরে মুম্বাইতে ঐশ্বরিয়া কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকেই চলছে বচ্চন পরিবারের নতুন সদস্যকে নিয়ে লুকোচুরি খেলা। প্রথমে কন্যাকে মিডিয়ার সবার থেকে আড়াল করে রাখা এবং পরে তার নাম নিয়ে চলতে থাকে এই লুকোচুরি । মিডিয়া বার বার তাদের দরজায় কড়া নাড়ালেও বচ্চন পরিবারের মৌনতা ভাঙ্গাতে পারেনি।
অবশেষে নীরবতা ভেঙ্গে অমিতাভ সম্প্রতি টুইটার বার্তায় লিখেছেন, ‘হ্যাঁ, তার নাম আরাধ্য।’
নামের লুকোচুরি থেকে বেরিয়ে এলেও আরাধ্য বচ্চনের সঙ্গে বিশ্বকে এখনো পরিচয় করিয়ে দেননি বচ্চন পরিবার। এ বছর কান চলচ্চিত্র উৎসবে মেয়েকে নিয়ে অংশ নেবেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন।
ঐতিহাসিক এ উৎসবে যাবার আগেই নাম ঘোষনা করলেন অমিতাভ। আর তাই এটাও স্পষ্ট বচ্চন পরিবারের এ বংশধরকে বিশ্ব এ উৎসবেই প্রথম দেখতে পাবে। প্রিয় কন্যার জীবনকে স্পেশাল করে তোলার জন্যেই হয়তবা বচ্চন পরিবারের এতো আয়োজন ।
বাংলাদেশ সময় ১৬৫০, মে ২০, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।