৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৩৩ এএম BDST banglanew24
10 Jun 2012   02:48:17 AM   Sunday BdST
E-mail this

জয়ে শুরু জার্মানির


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জয়ে শুরু জার্মানির

ঢাকা: জয় দিয়েই ইউরো অভিযান শুরু করেছে জার্মানি। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে পর্তুগালকে। জয়সূচক গোলটি করেন মারিও গোমেজ। এ জয়ে ডেনমার্কের সঙ্গে যৌথভাবে গ্রুপ শীর্ষে রয়েছে জার্মানি।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর না হলেও উভয় পক্ষই গোছালো খেলা উপহার দেয়। ময়দানী লড়াইয়ে প্রথমার্ধে এগিয়ে ছিলো জার্মানি। গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির আগে গোলের সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলো পতুর্গাল। ৪৫ মিনিটে কর্নার কিক থেকে বক্সে বল পেয়েছিলেন পেপে। পোস্টের একেবারে কাছ থেকে নেওয়া শটে গোলরক্ষক ন্যয়ার পরাস্ত হলেও ক্রসবারে প্রতিহত হয়।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। কিন্তু কোচ জোয়াকিম লোর শিষ্যদের প্রতিটি প্রচেষ্টাই আটকে যাচ্ছিলো পতুর্গাল রক্ষণব্যুহে। অবশেষে ৭২ মিনিটে জার্মানদের আক্রমণ সফলতার মুখ দেখে। ডানপ্রান্ত থেকে সামি খেদিরার ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন গোমেজ। একটু পড়েই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিলো ২৬ বছরের এই বায়ার্ন মিউনিখ খেলোয়াড়ের। বক্সে নিচু ক্রসে গোমেজকে বল বানিয়ে দিয়েছিলেন মুলার। শুধু পা ছোঁয়ালেই চলত। সেটা করতে ব্যর্থ গোমেজ।

৮০ মিনিটে ক্লোসাকে নামিয়ে তাকে তুলে নেওয়া হয়। শেষ দিকে একের পর এক আক্রমণ শানায় সমতা ফেরাতে মরিয়া পতুর্গাল। ৮৫ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেওয়া  নানির শট পোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় পর্তুগাল। পরের মিনিটে নানির আরও একটি প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে পর্তুগাল সেরা সুযোগ পেয়েছিলো নির্ধারিত সময়ের মিনিট দুই আগে। নানির পা থেকে ছোট বক্সে বল পেয়েছিলেন ভারেলা। টোকা দিলেই বল জালে জড়ানোর সুযোগ ছিলো। কিন্তু গোলরক্ষক ন্যয়ার ছিলেন সতর্ক। পোস্ট ছেড়ে বেড়িয়ে এসে বল ক্লিয়ার করেন। ইনজুরি সময়ে রোনালদো ও নানির প্রচেষ্টা কর্নারের বিনিময়ে প্রতিহত করেন বাদস্টুবার।

বুধবার গ্রুপের পরবর্তী ম্যাচে জার্মানি লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। একই দিন পতুর্গাল মুখোমুখি হবে  ডেনমার্কের।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুন ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান