১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ২:২৬ পিএম BDST banglanew24
26 May 2012   09:27:27 PM   Saturday BdST
E-mail this

দুর্ঘটনায় পড়া প্লেন টুকরা করে দেশে নিয়ে যাবে থাইল্যান্ড


ইশতিয়াক হুসাইন, সিনিয়র এভিয়েশন করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুর্ঘটনায় পড়া প্লেন টুকরা করে দেশে নিয়ে যাবে থাইল্যান্ড

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া থাইল্যান্ডের সামরিক উড়োজাহাজটিকে উড্ডয়নের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। উড্ডয়ন অনুপযোগী হওয়ায় থাই সামরিক কর্তৃপক্ষ এটিকে স্ক্রাপ (টুকরা) করে দেশে নিয়ে যাবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ এপ্রিল শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে থাই সামরিক উড়োজাহাজটি। এতে তিনজন বৈমানিক আহত হন। এটিআর-৭২ মডেলের উড়োজাহাজটিতে বৈমানিকসহ ১৫ জন যাত্রী ছিলেন। এরা সবাই থাই বিমানবাহিনীর সদস্য। ব্যাংকক থেকে ঢাকা হয়ে উড়োজাহাজটির দিল্লী যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পরপরই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খানসহ থাই দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্ঘটনার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। বেবিচক সূত্র জানায়, দুর্ঘটনায় উড়োজাহাজটিতে বড় ধরনের ক্ষতি হয়। এরপর বেবিচক উড়োজাহাজটিকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। প্রায় ২৩ দিনের মতো উড়েজাহাজটি রানওয়ের পাশের খাদে পড়ে আছে। এতে থাই কর্তৃপক্ষের সফররত সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন।

বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, সামরিক উড়োজাহাজ হওয়ায় উড়োজাহাজটি স্ক্রাপ করে দেশে নিয়ে যাচ্ছে থাইল্যান্ড। উড়োজাহাজটির কোনো অংশই বাংলাদেশে রেখে যেতে অনিচ্ছুক তারা।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘন্টা, মে ২৬, ২০১২
আইএইচ/
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান