৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:১১ পিএম BDST banglanew24
11 Nov 2012   10:49:53 PM   Sunday BdST
E-mail this

মুন্সীগঞ্জে ১৫ নভেম্বর থেকে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: আগামী ১৫ নভেম্বর থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদীর মোস্তফাগঞ্জ মাদ্রাসা মাঠে ৩ দিনব্যাপী তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা শুরু হবে।

এ লক্ষে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তাবলীগ জামায়াতের মুন্সীগঞ্জ সুরার সদস্য মো. জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা আগামী ১৫ নভেম্বর শুরু হবে।

১৭ নভেম্বর জোহর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনব্যাপী ইজতেমা। ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বিদের মধ্য থেকে একজন আখেরি মোনাজাত করাবেন।    

তিনি আরও জানান, প্রায় ১৫ বছর পর মুন্সীগঞ্জে জেলা ইজতেমা হতে যাচ্ছে। এর আগে জেলার টঙ্গিবাড়ি-সোনারং স্কুল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

এ জামায়াতে জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০-৩০ হাজার মুসল্লি শরিক হবেন। তাবলীগ জামায়াতের কেন্দ্রস্থল ঢাকার কাকরাইলের মুরুব্বিরা এ ইজতেমা পরিচালনার জন্য জামায়াত নিয়ে আসবেন।

তাবলীগ জামায়াত সূত্র জানায়, মুন্সীগঞ্জ জেলার তাবলীগ জামায়াতের ৭ সুরার সদস্য ইজতেমার সার্বিক তত্ত্বাবধানে থাকছেন।

বিভিন্ন মসজিদ ওয়ারি, জোড়নেওয়ালী ও এস্তেকবালসহ অন্যান্য পয়েন্টে যারা কাজ করবেন-তারা আগামী ১৪ নভেম্বর রাতের মধ্যে ইজতেমা মাঠে এসে পৌঁছাবেন।

সূত্র আরও জানায়, আগামী বিশ্ব ইজতেমাকে সফল করতে মুন্সীগঞ্জসহ দেশের ৬টি জেলায় এ বছর জেলা ইজতেমা হচ্ছে।

এসব ইজতেমা থেকে উম্মতের হেদায়েতের জন্য দেশ-বিদেশে শত শত জামায়াত তৈরি হয়ে আল্লাহর রাস্তায় বের হবেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান