১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৫২ এএম BDST banglanew24
05 Jul 2012   08:49:17 PM   Thursday BdST
E-mail this

বায়তুল মোকাররমমুখী মুসুল্লিদের ঢল


মুনিফ আম্মার, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বায়তুল মোকাররম থেকে : সন্ধ্যা থেকেই মুসুল্লিরা আসতে শুরু করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষও বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি নিয়ে অথবা বাসে চড়ে মুসুল্লিদের এ ঢল ক্রমশই বাড়তে শুরু করেছে।

পবিত্র শবে বরাত উপলক্ষ্য করে অনেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাত যাপন করবেন বলে বাংলানিউজকে জানান- বনানী থেকে আসা মেসবাহ উদ্দিন। তিনি বলেন, প্রতি বছরই বায়তুল মোকাররমে শবে বরাতের রাত কাটাই। এখানে অনেক মুসুল্লি থাকেন। জামায়াতও অনেক বড় হয়। সেজন্যই এখানে নামাজ পড়তে ভালো লাগে।

ষাটোর্ধ মুসুল্লি হারুণ উর রশিদ বাংলানিউজকে বলেন, এক সময়তো এসব দিবসে পুরো এলাকায় মুসুল্লিদের ভীড়ে যান চলাচল বন্ধ হয়ে যেত। এখন মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তাই আগের মত ভীড় হয়না। তবে এখনো মসজিদ ভরে গিয়ে রাস্তায় মুসুল্লিদের দাঁড়াতে হয়।

শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহউদ্দিন মুসুল্লিদের উদ্দেশ্যে বিশেষ বয়ান পেশ করবেন বলে জানা গেছে। এশা’র নামাজের পরে এ বয়ান শুরু হবে। বয়ানের পর মিলাদ-মাহফিলও অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সবশেষে আখেরি মুনাজাতে সমগ্র জাতির শান্তি কামনা করে দোয়া করা হবে।

এদিকে শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ ঘিরে বিভিন্ন দোকান বসতে দেখা গেছে। ভ্রাম্যমাণ এসব দোকাগুলোতে আতর-তসবিহসহ ইসলামি বিভিন্ন দ্রব্য পাওয়া যাচ্ছে। আগত মুসুল্লিরাও এসব দোকানে ভীড় জমাচ্ছেন। পাশাপাশি অনেকগুলো খাবারের দোকানও বসেছে পুরো এলাকাজুড়ে।

ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের আনাগোনা দেখা যাচ্ছে। মুসুল্লিদের নিরাপত্তা রক্ষায় পুলিশের সদস্যরা এখানে সজাগ রয়েছেন বলে জানান পুলিশের মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আশা করি শান্তিপূর্ণভাবেই মুসুল্লিরা তাদের ইবাদত-বন্দেগি পালন করতে পারবেন।

তবে বায়তুল মোকাররম এলাকা কেন্দ্র করে অতিমাত্রায় ভিক্ষুক বেড়ে গেছে অভিযোগ করেছেন অনেক মুসুল্লি। তারা দাবী করেন, ভিক্ষুকের ভীড়ে এখানে হাটা চলা করাই মুশকিল হয়ে পড়েছে। আইন শৃংখলা বাহিনী এসব ভিক্ষুকদের নিরাপদ দূরে সরিয়ে নিলে মুসুল্লিরা স্বাচ্ছন্দভাবে ইবাদতে অংশ নিতে পারবে।

বাংলাদেশ সময় : ২০৪৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমএ/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান