গত ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজধানীর এক রেস্টুরেন্টে বসুধা বিল্ডার্স লিঃ এর সৌজন্যে এবং লেজার ভিশনের আয়োজনে কন্ঠশিল্পী সুমি শবনমের “ললিতা” শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও’র প্রকাশনা অনুষ্ঠিত হয়।
গানটির র্শিরেনাম হলো- ‘চান্দের হাসি লাগে ভালো জোসনা পরবাসে, ললিতা কয় যাবো আমি যাবো চান্দের দেশে’।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুধা বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল জাব্বার খান, লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, কন্ঠশিল্পী সুমী শবনম ও আরো অনেকে।
‘ললিতা’ গানটি লিখেছেন জুয়েল মাহমুদ এবং গানটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন আবদুল মালেক।
উল্লেখ্য, ইতিপূর্বে শিল্পী সুমী শবনমের “ললিতা” শিরোনামের গানটি লেজার ভিশন থেকে “পরান পাখি” অ্যালবামে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এমকে/