ঢাকা: ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর সেগুনিবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু একাডেমি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম।
এ সময় বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ করিম, গণতান্ত্রিক পার্টির এম এ জলিল প্রমুখ।
বাংলাদেশ সময়ঃ ২৩৫৯ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এআই
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর