ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা বেড়েছে ৯ লাখ ৯০ হাজার টাকা।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, ইউনাইটেড ইন্সুরেন্স ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ০৪ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৩ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ দশমিক ০১ টাকা।
সুতারাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে মুনাফা বেড়েছে ৯ লাখ ৯০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০ দশমিক ৫২ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ১ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ০ দশমিক ৫৫ টাকা।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর