ঢাকা : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২১০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন স্টান্ডার্ড ব্যাংকের শেয়ার সর্বোচ্চ ১৬ দশমিক ৫৩ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।
এছাড়া এশিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার ১৩ দশমিক ৬২ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন স্টান্ডার্ড ব্যাংকের শেয়ারের দাম সর্বোচ্চ ২২ দশমিক ৫ টাকায় এবং সর্বনিম্ন ২১ দশমিক ২ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ২৫ দশমিক ৪ টাকায় লেনদেন হয়েছিল। রোববার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২১ দশমিক ২ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার ৪ টাকা দাম হারিয়েছে।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০০৩ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং ৫০০টিতে মার্কেট লট।
রোববার স্টান্ডার্ড ব্যাংকের বাজার মুলধন দাঁড়িয়েছে ১ হাজার ৩১ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া এ কোম্পানির অনুমোদিত মুলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৪০৬ কোটি ১০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৪০ কোটি ৬১ লাখ ৩২ হাজার ৩০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪১ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৫০ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, স্টান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।
স্টান্ডার্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএম’র স্থান পরে নোটিশ আকারে জানানো হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী লাভ হয়েছে ১২৯ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ দশমিক ১৯ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু ১৬ দশমিক ৯২ টাকা।
২০১০ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী লাভ হয়েছিল ১৩৬ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ দশমিক ৩৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু ১৭ দশমিক ৭৩ টাকা।
অন্যদিকে, রোববার এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৫২ দশমিক ৯ টাকা এবং সর্বনিম্ন ৪৮ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল ৫৫ দশমিক ৮ টাকায়। রোববার এ কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৮ দশমিক ২ টাকায় লেনদেন হয়। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ৭ টাকা।
গত কার্যদিবসের দামের তুলনায় রোববার ডিএসইতে দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- স্টান্ডার্ড ব্যাংক ১৬ দশমিক ৫৩ শতাংশ, এশিয়ার ইন্স্যুরেন্স ১৩ দশমিক ৬২ শতাংশ, জিকিউ বলপেন ৮ দমমিক ৪১ শতাংশ, প্যারামাউন্ট ৭ দশমিক ৮০ শতাংশ, ফনিক্স ফিন্যান্স ৭ দশমিক ১৮ শতাংশ, এলআর গ্লোবাল ফার্স্ট ৭ দশমিক ১৪ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ৬ দশমিক ৫৭ শতাংশ, আইএলএফএসএল ৬ দশমিক ৫৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যাল ৬ দশমিক ১৭ শতাংশ এবং ফাস পিন্যান্স ৬ শতাংশ।
এছাড়া রোববার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, আজিজ পাইপস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিআইএফসি, বিচ হ্যাচারি, ফাস ফিন্যান্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ফিন্যান্স।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর